প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ৩:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
যশোরের শার্শায় নির্মাণ শ্রমিক আহত

আহবান নিউজ :
যশোরের শার্শা উপজেলার বসতপুর রোডের একটি অটো রাইস মিলে নির্মাণকাজ করার সময় দ্বিতীয় তলা থেকে পড়ে রাসেল (২৪) নামে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রাসেল শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫