প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ৯:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১:২৪ অপরাহ্ণ
যশোরে প্রেস ও ছাপাখানা মালিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

আহবান নিউজ :
যশোর জেলার প্রেস ও ছাপাখানা মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম রোববার (২৬ জুলাই) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া,গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালি থানার ওসি মাসুম খানসহ প্রেস ও ছাপাখানা মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫