প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
যশোরে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে সচেতনতামূলক নাটক

আহবান নিউজ :
বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে যশোরে একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় শহরের দড়াটানা মোড়ের ভৈরব চত্বরে যশোর জেলা এনজিও সমন্বয়কারীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যশোর জেলা এনজিও সমন্বয়কারী শাহাজাহান নান্নু।
অনুষ্ঠানে বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। নাটকের মাধ্যমে বাল্যবিবাহ ও যৌতুকের কুফল তুলে ধরা হয় এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫