
আহবান নিউজ :
যশোর শহরে পূর্ব শত্রুতার জেরে সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় শহরের রেলস্টেশন মাছ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলাম শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত রোস্তম আলীর ছেলে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।