প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ণ
যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৩

আহবান নিউজ :
যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
রোববার (১৯ জুলাই ২০২৬) জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগরে ৭ জন, কেশবপুরে ৩ জন এবং মনিরামপুরে ৩ জন ভর্তি রয়েছেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই। এছাড়া বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা উপজেলায় কোনো রোগী ভর্তি নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত যশোর জেলায় মোট ২২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২০৯ জন সুস্থ হয়েছেন, একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫