প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৬, ১১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ
আশ্রম মোড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর, ঢামেকে রেফার

আহবান নিউজ :
যশোর শহরের আশ্রম মোড়ে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বিপ্লব (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আহত বিপ্লব যশোর শহরের রেলগেট রায়পাড়া এলাকার মাসুম বিল্লাহর ছেলে।
জানা যায়, বিপ্লব নিজ মোটরসাইকেলে করে রেলস্টেশনের দিকে যাওয়ার সময় আশ্রম মোড়ে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫