প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
চৌগাছায় ১৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আহবান নিউজ :
যশোরের চৌগাছায় বিশেষ অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) রাত ১০টা ৫০ মিনিটে চৌগাছা থানার এসআই (নিঃ) জি.এম. ইমরান হোসেন রাজু সঙ্গীয় ফোর্স নিয়ে থানার আওতাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গুয়াতলী গ্রামের আব্দুর রাজ্জাকের পাটক্ষেতের পাশে গুয়াতলী-বাদেখানপুর সড়ক থেকে দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের তল্লাশি করে তাদের কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলেন, চৌগাছা উপজেলার পশ্চিম কারিকরপাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে মো. আবু জাফর (৩৭) এবং ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর (শেখপাড়া) গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৩)।
চৌগাছা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। বুধবার (২৪ জুন) আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫