প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১০:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
যশোরে ইউএন পরিদর্শন দলের আগমন

আহবান নিউজ :
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে ইউএন প্রতিনিধিদল বুধবার (২৪ জুন) সকালে যশোরে পৌঁছেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল নয়টার দিকে আর্মি এভিয়েশনের একটি হেলিকপ্টারে করে তেজগাঁও বিমানবন্দর থেকে যশোর বিমানবন্দরে পৌঁছান ইউএন পরিদর্শন দল। হেলিকপ্টারটির নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রাফাত ও মেজর মো. রফিক।
দলে রাশিয়ার ইউএন প্রতিনিধি মিস নাতালিয়া গোলভিনোভাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল শাহাদাতসহ পাঁচজন সেনা কর্মকর্তা সফরসঙ্গী হিসেবে ছিলেন।
যশোর বিমানবন্দর থেকে প্রতিনিধিদলটি যশোর সেনানিবাসে যান। জানা গেছে, ১৪ বীরের তত্ত্বাবধানে শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত বিভিন্ন ধরনের যানবাহন পরিদর্শনের উদ্দেশ্যে তাদের এ সফর।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫