প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে ৩৯ জনের বিরুদ্ধে মামলা

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে বসুন্দিয়া সদুল্লাপুর গ্রামের বাসিন্দা ও ঢাকা উত্তর ভাষানটেক ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, পৌরসভার সাবেক কাউন্সিলর হাজী সুমন, উপশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এহসানুল হক লিটুসহ আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী। এছাড়া মামলায় আরও ৫০-৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৬ জুন গভীর রাতে আসামিরা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় এবং দলীয় নেতাদের ছবি নষ্ট করে। পরে বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫