
আহবান নিউজ :
যশোরে মাদক বিক্রিকে কেন্দ্র করে শহরের লিচুবাগান এলাকায় করে মাহি (২৩) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১টার দিকে লিচুবাগান এলাকার আলিশা ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।
আহত মাহি শেখ শওকত আলী মাখনের ছেলে। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের অনার্সের শিক্ষার্থী এবং লিচুবাগান এলাকার বাসিন্দা।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাদক বিক্রিকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে একই এলাকার মতিয়ার রহমানের ছেলে রুমি (২৫) মাহিকে একা পেয়ে চাকু দিয়ে তার পায়ের তালুতে আঘাত করে। পরে লোহার রড দিয়ে মারধর করে তাকে আহত করা হয়। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।