প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৩:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ণ
যশোরে বিএসপির দেয়ালিকা ‘আবাহন’ উন্মোচন

আহবান নিউজ :
যশোরের ঐতিহ্যবাহী উপশহর ডিগ্রি কলেজের শিক্ষাথর্ীদের লেখা নিয়ে দেয়ালিকা ‘আবাহন’ এর মোড়ক উন্মোচন বৃহস্পতিবার দুপুর ১২টায় উপশহর কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি)র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন উপশহর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমান।
বিএসপির সাবেক সভাপতি এডিএম রতনের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন আবাহন’র সম্পাদক কবি অরুণ বর্মন।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না এর উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন উপশহর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কবি মঞ্জুয়ারা সোনালী, সহকারী অধ্যাপক সুজন মিয়া, প্রভাষক শামসুন নাহার জবা, প্রভাষক জাকির হোসেন মধু, ক্রীড়া শিক্ষক শ্রী নিবাস হালদার, প্রভাষক বরুন কুমার অধিকারী, প্রভাষক জামিল আহমেদ মুকুল, কবি বকুল হক, কবি শরিফুল আলম
এসব প্রধান অতিথি বলেন, প্রতিটি শিক্ষার্থীর ভেতরেই কোনো না কোনো সুপ্ত প্রতিভা থাকে। কেউ ভালো কবিতা লেখে, কেউ গল্প, কেউ আবার চমৎকার অঁাকতে পারে। দেয়ালিকা শিক্ষার্থীদের সেই প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয়। বিদ্রোহী সাহিত্য পরিষদের সেই নিয়মিত দেয়ালিকায় লেখার মাধ্যমে তাদের চিন্তাভাবনা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য বিদ্রোহী সাহিত্য পরিষদকে ধন্যবাদ জানাতে হয়।সুয়োগ পেলে এরকম কাজে আমরা সবাই সহযোগিতা করবো।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫