
আহবান নিউজ :
যশোরের বেনাপোলে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর মোড়স্থ আরমান হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
আহত আরিফুল ইসলাম সেন্টু (২৮) কাগজপুকুর (দক্ষিণ পাড়া) এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে শার্শা যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে কাগজপুকুর মোড়স্থ আরমান হোটেলের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার হোসেন আলীর ছেলে ঝন্টু (২৬) ও অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তি তার পথরোধ করে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে আহত করে পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাভারণে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে যান।
এ ঘটনায় ঝন্টুসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিষয়টি আমলে নিয়ে দেখছেন
বেনাপোল পোর্ট থানার পুলিশ।