প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৫:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
যশোর চৌগাছায় সিঙ্গার শোরুমে কোটি টাকার গড়মিল, ম্যানেজারের বিরুদ্ধে মামলা

আহবান নিউজ :
যশোর চৌগাছায় একটি সিঙ্গার শোরুমে অডিট কার্যক্রমে এক কোটি টাকার বেশি আর্থিক গড়মিল ধরা পড়েছে। এ ঘটনায় শোরুমের ম্যানেজার এমডি আজিজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৪ জুন) চৌগাছা-হাকিমপুর সড়কের ইছাপুর বটতলা এলাকায় অবস্থিত শোরুমটিতে খুলনা আঞ্চলিক অডিট অফিসের কর্মকর্তারা অডিট করতে যান। পরে শোরুমের ম্যানেজারকে ডেকে এনে অডিট কার্যক্রম পরিচালনা করা হয়।
অডিটে ১ কোটি ১ লাখ ১৭ হাজার টাকার গড়মিল পাওয়া গেলে কর্মকর্তারা গোডাউন পরিদর্শন করেন। সেখানে কোনো পণ্য না পেয়ে তারা ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি।
পরে অডিট কর্মকর্তারা অভিযুক্ত ম্যানেজারকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় সিঙ্গারের জেলা ম্যানেজার শেখ ইমরান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫