প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
যশোরে বিএসপির ২৫৯তম সাহিত্য সভা অনুষ্ঠিত

আহবান নিউজ :
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরে ২৫৯তম মাসিক সাহিত্যসভা শুক্রবার (৫জুন) অনুষ্ঠিত হয়েছে। যশোর শহরের পোস্টঅফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।
নির্বাহী সদস্য কবি ভদ্রাবতী বিশ্বাসের সভাপতিত্বে আলোচক ছিলেন সহকারী অধ্যাপক কবি মো. মনিরুজ্জামান।
বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি এডিএম রতন, অ্যাড. মাহমুদা বেগম, আহমেদ মাহাবুব ফারুক, এস. এম শরিফুল আলম, রেজাউল করিম রোমেল প্রমুখ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫