প্রিন্ট এর তারিখঃ জুন ৩, ২০২৬, ১১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক

প্রেস বিজ্ঞপ্তি :
যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সদস্য ও সাংবাদিক সুনীল ঘোষের মাতা লক্ষ্মীরানী ঘোষ (৯৩) বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
লক্ষ্মীরানী ঘোষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ ইউনিয়নের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, একজন মমতাময়ী জননীর মৃত্যু পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তারা মরহুমার আত্মার চিরশান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি প্রদানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫