প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৬, ১০:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে যশোরে হোটেল শ্রমিকদের মানববন্ধন কর্মসূচি

আহবান নিউজ :
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেতন ও ঈদ বোনাসের দাবিতে যশোরে মানববন্ধন করেছে হোটেল শ্রমিকরা। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন।
মানববন্ধনে জেলার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় কর্মরত শ্রমিকরা অংশ নেন। এসময় তারা দ্রুত বকেয়া বেতন পরিশোধ, ঈদ বোনাস প্রদান, চাকরির নিরাপত্তা ও শ্রমিকদের অধিকার নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন,ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক কৃষ্ণ লাল সরকার, হোটেল শ্রমিক নেতা ফরিদ হোসেন ও রাজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হোটেল শ্রমিকরা দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করলেও অনেক প্রতিষ্ঠান এখনও ঠিকমতো বেতন ও উৎসব ভাতা দেয় না। ঈদের আগে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে মালিকদের প্রতি আহ্বান জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শ্রমিক নেতারা।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫