প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ৮:৫৬ পূর্বাহ্ণ
যশোর ঝিকরগাছায় অসহায় কৃষকের জমি জবর দখলের অভিযোগে আদালতে মামলা

যশোরের ঝিকরগাছায় কৃষক পরিবারের পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃত কাদের গাজীর কন্যা রোকেয়া খাতুন আদালতে মামলা (পি-৬১০/২৫) দায়ের করেছেন।
আদালত তদন্তের নির্দেশ দিয়ে জমিতে স্থাপনা নিষিদ্ধ করলেও অভিযুক্তরা সেখানে প্রাচীর নির্মাণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, তাদের জমি জোরপূর্বক চাচা ও তার পরিবার দখল করে রেখেছে। অন্যদিকে আসামিপক্ষ দাবি করছে, তারা দীর্ঘদিন ওই জমিতে বসবাস করছে এবং বাদীপক্ষই তাদের স্থাপনা ভাঙচুর করেছে।
পাল্টাপাল্টি মামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫