• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম

আজ কবি কাসেদুজ্জামান সেলিমের ৬৪তম জন্মদিন

Reporter Name / ৫২ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি কাসেদুজ্জামান সেলিমের আজ ৬৪তম জন্মদিন। ১৯৬৩ সালের এই দিনে যশোরে জন্মগ্রহণ করেন। তার পিতা রফিউদ্দীন জিন্নাহ ছিলেন বরেণ্য নাট্যজন। আইনে স্নাতক হলেও ব্যবসায়িক হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে।
কাসেদুজ্জামান সেলিম কাব্যচর্চা, গীতরচনা, নাট্যাভিনয়, উপস্থাপনাসহ শিল্পের বিভিন্ন শাখায়, বেতার, টেলিভিশনের কণ্ঠশিল্পী, নাট্যশিল্পী, গীতিকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত।
তার উল্লেখযোগ্য সম্মাননা ও পুরস্কারের মধ্যে রয়েছে, মহাকবি মাইকেল মধুসূদন একাডেমি পদক, বাংলাদেশ কবিতা সংসদ পদক, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন পদক, ড. মোহাম্মদ মনিরুজ্জামান পদক, আলোকিত জয়ীতা অগ্নিবীণা, ব্যঞ্জন থিয়েটার পদক, এবং সংগীত ও নাট্যাভিনয়ের জন্য ইন্ডিয়া থেকে লেখক ও গুণীজন হিসেবে ‘চোখ পত্রিকা’ পদক ও ‘ইন্দো-বাংলা মৈত্রী’ পদক ও সম্মাননা গ্রহণ।
তিনি প্রাচ্যসংঘ যশোর, মাইকেল মধুসূদন একাডেমি (সাগরদাড়ী) এর সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি লিরিক (শিল্প সংগ্রহশালা) এর প্রতিষ্ঠাতা সভাপতি, যশোর ইনস্টিটিউটের সাবেক সাবেক সহ-সভাপতি-১। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি সম্পাদনা করেছেন ‘সুবর্ণ লিরিক’, নৈকট্য, সোপান। তার প্রকাশিত গ্রন্থ: চিন্তার চাষ (বাংলার হাইকু) ‘শিশুদেরও বুড়ো আঙুল আছে’, ‘পঁাচ কুড়ি গান’, ‘গানের দোলা লাগুক প্রাণে’ ‘বিড়াল ছানার জন্মদিনে’ উচ্চারণের জড়তা নিরসনে (ঞড়হমঁব ঞরিংঃবৎ) ‘স্বর্ণবর্ণ’ ‘আমাগের যশোর রে ভাই’ (যশোরের আঞ্চলিক ভাষায় গান ও কবিতা) ‘নির্বাচিত কবিতা’, উর্দু গজল বাংলায় রূপান্তর ও সুরারোপসহ ‘চঁান্দকা রাশ্মি চঁান্দনিমে’, ‘সুরের দেবাঞ্জলি’ এবং ‘কাসেদুজ্জামান সেলিমের রচনা সমগ্র’ (ইন্ডিয়া থেকে প্রকাশিত)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd