• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
  • [gtranslate]

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার: চৌগাছা থানার দুই পুলিশ সদস্যকে পুরস্কার

Reporter Name / ১১০ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

শহিদ জয়, যশোর :
যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতারসহ দায়িত্বশীল কাজে বিশেষ অবদান রাখায় চৌগাছা থানার দুই পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন পুলিশ সুপার।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকালে যশোর পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) এর সভাপতিত্বে এ পুরস্কার প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানার এসআই অভিজিৎ সিংহ রায় সংগীয় ফোর্সসহ গত ৩১ মার্চ রাতে উপজেলার পাতিবিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. হায়দার আলী (৪০)-কে গ্রেফতার করতে সক্ষম হন। আদালতের রায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল।
এদিকে, চৌগাছা থানার এএসআই (নিঃ) মো. আব্দুর রহমান শান্ত ফেব্রুয়ারি-মার্চ ২০২৬ মাসে দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্ব দেখিয়ে যশোর জেলার শ্রেষ্ঠ এএসআই (নিঃ) হিসেবে নির্বাচিত হন।
সভায় পুলিশ সুপার তাদের এই সাফল্যের জন্য বিশেষ পুরস্কার প্রদান করেন এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd