• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিক্ষকতা ও সাংবাদিকতায় যুক্তদের নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’ গঠন: ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি- ৯৫ ও এইচএসসি-৯৭ ব্যাচের ঈদ আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক

যশোরের দাইতলায় নারীকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত, গ্রেফতার ১

Reporter Name / ৬৪ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :

যশোর সদর উপজেলার দাইতলা এলাকায় এক নারীকে উত্যক্তের প্রতিবাদ করায় হৃদয় হোসেন (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলায় আসামি করা হয়েছে— দাইতলা গ্রামের আলতাফের ছেলে জুয়েল, রসুলের ছেলে হানিফ, মফিজুর রহমানের ছেলে সানিসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে। এদের মধ্যে ইমরুল হোসেন সানি নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মামলার বাদী লিয়াকত আলী জানান, আসামিরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং সংঘবদ্ধভাবে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। জুয়েল দীর্ঘদিন ধরে তার নাতির স্ত্রী মোছা. নুপুরকে উত্যক্ত করে আসছিল এবং কু-প্রস্তাব দিত। এ বিষয়ে নিষেধ করায় সে ক্ষিপ্ত হয়ে হুমকি দিতে থাকে।

শনিবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে দাইতলা গ্রামের কবরস্থান সংলগ্ন সড়কে হৃদয় হোসেন বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আসামিরা তাকে মারধর করে। একপর্যায়ে জুয়েল ধারালো চাকু দিয়ে তার বুকে আঘাত করে এবং সহযোগীরাও তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় হৃদয় হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে পুলিশ রোববার (৫ এপ্রিল) দুপুরে দাইতলা বাজার এলাকা থেকে ইমরুল হোসেন সানিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd