• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত

Reporter Name / ১৩১ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

আহবান নিউজ২৪ :

১৪ মার্চ জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোর ও সিভিল সার্জন অফিস যশোর এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পরিষ্কার পানিতে মশার লার্ভা জন্মাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকা। তারা সকলকে নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, আঙিনা ও আশেপাশের এলাকায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান।

এ সময় বক্তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর আহ্বানে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করলেই ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে বড় হাতিয়ার। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd