• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবক আটক

Reporter Name / ১৯৭ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

যশোরে রেজাউল করিম রাজু নামে এক যুবকের গতিরোধ করে দিনেদুপুরে ছিনতাইয়ের চেষ্টাকালে উজ্জল হোসেন (৪৫) নামে এক যুবককে আটক করেছে যশোরের চঁাচড়া ফঁাড়ির পুলিশ। উজ্জল শরতলীর মালঞ্চি গ্রামের গোলমা মোস্তফার ছেলে। আর রেজাউল করিম রাজু ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মফিজুর রহমানের ছেলে।
চঁাচড়া পুলিশ ফঁাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মামুনুর রশিদ জানিয়েছেন, রেজাউল করিম রাজু সোমবার দুপুর দেড়টার দিকে তার এক বান্ধীকে নিয়ে রিকসাযোগে চঁাচড়া চেকপোস্টের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ফঁাড়ির অদুরে মাগুরপট্টি রোডে পৌছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে করে উজ্জল ও তার সহযোগি শাহীন ওরফে রনি এসে রিকসার গতিরোধ করে এবং একটি চাকু দেখিয়ে কাছে যা আছে দিয়ে দিতে বলে। রাজু জানায় তার কাছে কিছু নেই। সে সময় চাকু দিয়ে ভয় দেখানোর সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। তখন শাহীন পালিয়ে গেলেও উজ্জলকে আটক করে জনগণ। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ গিয়ে উজ্জলকে আটক করে। এবং তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় রাজু বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা করেছেন। সোমবার বিকেলে উজ্জলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইন্সপেক্টর মামুনুর রশিদ জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে একটি চক্র ছিনতাইয়ের জন্য চেষ্টা করছিল। পুলিশ তাদের বিরুদ্ধে সতর্ক রয়েছে। দিনে দুপুরে ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছিল। জনগণের সহযোগিতায় একজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd