• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে মাদকের বিরুদ্ধে জনতার ঐক্য র‍্যালি, সচেতনতামূলক কর্মসূচি শেষে গঠিত ‘মাদক সুরক্ষা কমিটি, যশোরে সাবেক ভাইস চেয়ারম্যান বিপুলের নির্দেশে ফের মিছিলের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২ যশোরে আওয়ামী লীগের মশাল মিছিলের অভিযোগ, দুইজন আটক গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে : অধ্যাপক নার্গিস বেগম গভীর শোক ও শ্রদ্ধায় প্রাচ্যসংঘ পরিবারের দুই সুহৃদকে স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত যশোর চৌগাছা কাঁচাবাজারে মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন যশোরে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের বিভাগীয় মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত যশোর শেখহাটিতে মাদকবিরোধী অভিযান, দুইজন কারাগারে যশোর ডেঙ্গু প্রতিরোধে অভিযান, বিভিন্ন নির্দেশনা

যশোরে গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি অপহৃত, মুক্তিপণ দাবি

Reporter Name / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

আহ্ান নিউজ২৪ :

 যশোরে আবিদ হোসেন (২৬) নামে গ্রামীণফোনের এক বিক্রয় প্রতিনিধি অপহরণের শিকার হয়েছেন। অপহরণকারীরা তার স্ত্রীর কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। একই সঙ্গে আবিদের বাবার মোবাইল ফোনেও টাকা চেয়ে বার্তা পাঠানো হয়েছে।
অপহৃত আবিদ হোসেন যশোর সদর থানার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি যশোর উপজেলার ছাতিয়ানতলা অফিসে গ্রামীণফোনের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত।
আবিদের স্ত্রী মিনি খাতুন অভিযোগ করেন,বুধবার (১১ মার্চ) সকালে তার স্বামী বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন। দুপুরে তিনি ফোন করে জানান, খাবার খেতে দোকানে যাচ্ছেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। রাত ৭টা ৫২ মিনিটের দিকে অফিস থেকে ফোন করে আবিদের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে তিনি স্বামীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোনটি বন্ধ পান।
তিনি আরও জানান, রাত ৯টা ৫ মিনিটের দিকে ০১৩১২১১৮৪৮৮ নম্বর থেকে তার মোবাইল ফোনে কল আসে। তিনি ফোন রিসিভ করতেই আবিদ কান্নাজড়িত কণ্ঠে তাকে বাঁচানোর আকুতি জানান। এর কিছুক্ষণ পর আবিদের বাবার মোবাইল ফোনে কল দিয়ে অপহরণকারীরা বলে, “এখনই এক লাখ টাকা বিকাশে পাঠাতে হবে, না হলে আবিদকে মেরে ফেলব।” পরে আবিদের বাবার হোয়াটসঅ্যাপ নম্বরেও টাকা চেয়ে বার্তা পাঠানো হয়। অপহরণকারীরা দাবি করে, আবিদের কাছ থেকে নগদ টাকা ও রিচার্জ কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। টাকা না পেলে তাকে হত্যা করা হবে বলেও একাধিকবার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিনি খাতুন যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত ২ মার্চ যশোর শহরের শংকরপুর এলাকা থেকে ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তার স্ত্রীর কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার ৯ দিন পর ১১ মার্চ রাতে চৌগাছা উপজেলার খলসি গ্রাম থেকে র‍্যাব সদস্যরা তাকে উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd