• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম

বইমেলায় প্রকাশিত  হলো ফেইথ মোবাইল

Reporter Name / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

প্রেসবিজ্ঞপ্তি :
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক নাফিস সাদিক শাতিল-এর নতুন বই ‘ফেইথ মোবাইল’। কিশোর পাঠকদের উপযোগী এই ভ্রমণ উপন্যাসটি প্রকাশ করেছে অনুভব প্রকাশনী। বইটির পৃষ্ঠা সংখ্যা ৬৪ এবং মুদ্রিত মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। প্রচ্ছদ শিল্পী হিসেবে কাজ করেছেন চারু পিন্টু।
মেলার সময় বইটি অনুভব প্রকাশনীর ১২৫ নম্বর স্টল থেকে সরাসরি সংগ্রহ করা যাচ্ছে। পাশাপাশি অনলাইন বই বিক্রির জনপ্রিয় প্ল্যাটফর্ম রকমারি-তেও বইটি পাওয়া যাচ্ছে, ফলে বইমেলার বাইরে অবস্থানরত পাঠকরাও সহজেই বইটি অর্ডার করতে পারছেন।
‘ফেইথ মোবাইল’ একটি কিশোর-উপযোগী ভ্রমণ উপন্যাস, যেখানে গল্পের মূল পরিসর জুড়ে রয়েছে পথচলা, নতুন জায়গা আবিষ্কার এবং সেই যাত্রাপথে তৈরি হওয়া নানা প্রশ্ন ও উপলব্ধি। সহজ ভাষা, সংক্ষিপ্ত অধ্যায় ও গতিশীল বর্ণনা বইটিকে কিশোরদের পাঠাভ্যাসের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে নিয়েছে।
বইটি সম্পর্কে লেখক নাফিস সাদিক শাতিল বলেন, কিশোররা যেন এই গল্পে ভ্রমণের আনন্দের পাশাপাশি নিজের ভেতরের প্রশ্নগুলোও খুঁজে পায় সেই ভাবনা থেকেই বইটি লেখা। তাঁর মতে, ভ্রমণ যেমন নতুন বাস্তবতার মুখোমুখি করে, তেমনি বিশ্বাস ও চিন্তার সীমানাও প্রশ্নের মুখে দাঁড় করায়।
বর্তমান সময়ে কিশোরদের জন্য এমন সাহিত্য প্রয়োজন, যেখানে বিনোদনের পাশাপাশি চিন্তার খোরাক থাকবে এই লক্ষ্য নিয়েই ‘ফেইথ মোবাইল’-এর পরিকল্পনা করা হয়েছে বলে জানান লেখক। ভ্রমণ, কৌতূহল ও আত্মঅনুসন্ধানের সমন্বয়ে লেখা এই বইটি এবারের বইমেলায় কিশোর পাঠকদের জন্য একটি উল্লেখযোগ্য নতুন সংযোজন হিসেবে আলোচনায় এসেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd