• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

এবারের নির্বাচন হবে দখলবাজ,চাঁন্দাবাজদের বিরুদ্ধে সৎ মানুষের পক্ষে জনরায় – হাসনাত আব্দুল্লাহ

Reporter Name / ১৭৭ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

আহবান নিউজ :

১১ দলীয় জোটের অন্যতম শরিক দল এনসিপির দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন,এবারের নির্বাচনে জাতি দুই ভাগে বিভক্ত। একটি পক্ষ ভারতীয় গোলামীর পক্ষে,হিজাব আর বোরখার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।অন্য একটি পক্ষ জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এবং ভারতীয় গোলামীর বিরুদ্ধে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন।

কারন ১১ দলীয় জোট ইনসাফে বিশ্বাস করে।এই দেশে আর গোলামীর জিঞ্জারে বন্দি হতে চায় না, তারা চায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তুলতে। ইনকিলাব মঞ্চে পুলিশী হামলার নিন্দা জানিয়ে বলেন, আপনি কোন রাজনৈতিক দলের গোলাম না হয়ে দেশের ১৮ কোটি মানুষের পক্ষে থাকুন। কারন গত ১৭ বছরে আপনারা যারা একটি রাজনৈতিক দলের গোলামী করেছিলেন জুলাই বিপ্লবে কি পরিণতি হয়েছে তা আপনারা দেখেছেন। আপনারা কোন দলের নয়, কেবল মাত্র দেশের পুলিশ হয়ে সঠিক ভাবে দায়িত্ব পালন করুন। এবারের নির্বাচন জাতির কলঙ্ক মোচনের নির্বাচন। আগামীর বাংলাদেশটি কেমন হবে তা আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে। আহামীর নির্বাচন হবে দেশের মালিকানা তার প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া। একটি দল ফ্যাসিষ্ট হাসিনার মতো ভোটকেন্দ্র দখলের পায়তারা করছে। আপনারা ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ১২ তারিখ সকাল ৭ টার মধ্যে ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্র পাহারা দিবেন, ফলাফল বুঝেনানিয়ে ভোট কেন্দ্র চাড়বেন না। আগামীর নির্বাচন হবে চাঁন্দাবাজ ধান্দাবাজ, দখলবাজদের বিরুদ্ধে জনতার ব্যালট বিপ্লবের লড়াই। আপনারা দেখবেন বুকে ধানের শীষ প্রতিক লাগিয়ে ভোট কেন্দ্রে যাবেন কিন্তু ভোটটি দিবেন দাঁড়িপাল্লায়। আপনারা তাদেরতে পরিবেশ করে দিবেন। এই যশোরেও দাঁড়িপাল্লার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে। পরে তিনি দাড়িপাল্লা প্রতিকের শ্লোগান দিয়ে তাঁর বক্তৃতা শেষ করেন। একই সাথে তিনি হ্যাঁ ভোটের পক্ষে জনমতকে উদ্বুদ্ধ করেন এবং হ্যাঁ ভোট প্রদানের আহবান জানান।
 আজ সকালে যশোর ভৈরব চত্বরে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
১১দলীয় জোটের নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেনএনসিপির নেতা নুরুজ্জামান।
দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা
করেন জামায়াতের সদর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ভিপি আব্দুল কাদের,জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শামসুজ্জামান, এনসিপির নেতা সাকিব শাহরিয়ার প্রমুখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd