• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ২০১ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :

যশোরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে যশোর শহরের আরএন রোডস্থ হোমিওপ্যাথিক কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। তিনি শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এ সময় প্রধান অতিথি ইরুফা সুলতানা বলেন,শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন, নড়াইল জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অব.) মো. আব্দুর রশিদ, ইন্সপেক্টর অব (অব.) ইকবাল বাহার খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. সোলায়মান হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়,আমাদের সময়ের পত্রিকার যশোরের জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম,আরএন রোডের বিশিষ্ট ব্যবসায়ী রতন আচার্য, কার্তিক ভৌমিক,নাজনীন সুলতানা, রায়হান কবীর ও ডা. আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd