• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

নবম পে-স্কেলের এক দফা দাবিতে যশোরে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন

Reporter Name / ১৮৫ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় কমিটি, যশোর জেলা শাখার উদ্যোগে নবম পে-স্কেলের এক দফা দাবিতে  প্রেসক্লাব যশোরের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে।

 শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় কমিটি,যশোর জেলা শাখার আয়োজনে যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার জিএস জাহিদুল হকের নেতৃত্বে প্রায় সরকারি কর্মচারী এ অনশনে অংশ নেন।

অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মফিজুর রহমান,সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মহিদুল ইসলাম সবুজ, সরকারি কর্মচারী যশোর জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক নুর ইসলাম মিঠু,পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক শেখ ওবায়দুর রহমান, বাংলাদেশ রেলওয়ের কর্মচারী আব্দুর রহিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা।

বক্তারা বলেন,বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের জীবনযাপন দিন দিন কঠিন হয়ে পড়ছে। অথচ দীর্ঘদিন ধরে নবম পে-স্কেলের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তারা অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd