• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে বোমা হামলা ও সন্ত্রাসবিরোধী অভিযান বাহিনী প্রধান তানভীরসহ ১৭ জনের নামে মামলা

Reporter Name / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

যশোর শহরতলীর পুলেরহাট বেড়বাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী বাহিনী প্রধান তানভীর হাসান তান (২৭)সহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। এছাড়া যৌথবাহিনীর অভিযানে তান বাহিনীর চার সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় আরও একটি মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বেড়বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। বেড়বাড়ি মসজিদ কমিটির সহ-সভাপতি বাবুল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে তান বাহিনী এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে। এর জের ধরে মঙ্গলবার রাত আড়াইটার দিকে তান বাহিনী তার বাড়ির সামনে বোমা ও গুলি ছুড়ে আতঙ্ক ছড়ায়। পরে ঘটনাস্থল থেকে বোমার স্প্লিন্টার, অবিস্ফোরিত বোমা ও গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
বাদীর মামলায় তানভীর হাসান তান ছাড়াও আসামি করা হয়েছে বেড়বাড়ির ইয়াসিন ওরফে গিট্টু (২৬), আবু সুফিয়ান নিরব (২২), মনা (২১), সাগর (২৩), বাঁধন (২৩), জিসান (২৫), মাহিদিয়ার তরিকুল ইসলাম (৪০), কৃষ্ণবাটির জয় (২২), নুর আলী (২১), ইব্রাহিম (২৩) এবং শহরের রেলগেট রায়পাড়ার সোহেল ওরফে মুরগী সোহেল (২৫)-কে।
অন্যদিকে বুধবার বিকেলে কৃষ্ণবাটি এলাকার একটি চায়ের দোকান থেকে যৌথবাহিনী তান বাহিনীর চার সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাকু উদ্ধার হয়। আটকরা হলো—খোলাডাঙ্গার শাহামান সিদ্দিকী লাবীব (২০), কৃষ্ণবাটির বিজয় হোসেন (১৯), ঘোপ সেন্ট্রাল রোডের ইয়াসিন আরাফাত (১৯) এবং জেল রোডের সারাফাত হোসেন (১৯)।
অভিযানের সময় বাহিনী প্রধান তান পালিয়ে যায়। এ ঘটনায় এসআই আলমগীর হোসেন বাদী হয়ে তানসহ ৫ জনের নামে দ্রুত বিচার আইনে আরেকটি মামলা করেছেন।
 যশোরের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd