• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

বেনাপোলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী লিটনের মতবিনিময়

Reporter Name / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে ৮৫ যশোর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বেনাপোলের হোটেল সানরুফে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জয়নাল আবেদীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৮৫ যশোর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর আবু সাঈদ ও অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান,শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাংবাদিক কাজী শাহজাহান সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা।

সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন কর্পোরাল ফিরোজ আহমদ।

মতবিনিময় সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, উন্নয়ন পরিকল্পনা ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd