• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী  যশোরে ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নেবে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী যশোর চৌগাছার পৌর হাটে চাঁদাবাজি, ইজারাদারের অভিযোগ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের যোগদান বিলম্বে হতাশা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা যশোরের দুই সহ্রাধিক কেন্দ্রে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান  যশোরে কিশোর গাং এর ৫  সদস্য আটক, চাকু উদ্ধার সকল প্রকার জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধিতে জাগপা’র তীব্রনিন্দা ও প্রতিবাদ যশোর শহরের নীলগঞ্জে রমরমা কোচিং বাণিজ্য  যশোরের চৌগাছায় বিনামূল্যে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ

যশোর রামনগরে জামায়াত নেতার উদ্যোগে অসহায় পরিবারের জন্য গৃহ নির্মাণ

Reporter Name / ১০২ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :
যশোরের রামনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক অসহায় পরিবারের জন্য দুই কক্ষবিশিষ্ট একটি বসতঘর নির্মাণ করা হয়েছে। সংগঠনটির রামনগর ইউনিয়ন শাখার সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেনের তত্ত্বাবধানে এবং স্থানীয় যুবকদের সহযোগিতায় মোল্লাপাড়া এলাকার আজিম উদ্দিনের পরিবারের জন্য এ ঘর নির্মাণ করা হয়।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নবনির্মিত ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সদর উপজেলা শাখার অর্থ সম্পাদক মাস্টার আব্দুর রহিম। এ সময় রামনগর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর প্রবল বর্ষণে আজিম উদ্দিনের ঘর ভেঙে পড়লে তার পাঁচ সদস্যের পরিবারটি চরম সংকটে পড়ে। বিষয়টি নজরে এলে মানবিক বিবেচনায় স্থায়ী ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার সেবাই এ উদ্যোগের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd