• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

খালেদা জিয়া ছিলেন ১৮ কোটি মানুষের আস্থার প্রতীক: যশোর ড্যাব

Reporter Name / ১৯৯ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :
 সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), যশোর জেলা শাখা।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে যশোর জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা.শরিফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.আহসান হাবিব, নাক-কান-গলা বিভাগের সরকারি অধ্যাপক ডা. নাজমুল হক, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, ড্যাব নেতা ও সার্জারি বিশেষজ্ঞ ডা. আবুল কালাম আজাদ এবং ডা. ফারুক এহতেশাম পরাগ।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের আপসহীন নেতা। তিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, বরং এ দেশের ১৮ কোটি মানুষের আস্থার প্রতীক ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে, যা কখনো পূরণ হওয়ার নয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাব কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিন। আলোচনা শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ইএনটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. তুমিজ উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd