• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে শার্শায় বিএনপির বিশাল আনন্দ মিছিল

Reporter Name / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে যশেরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মীরা তারেক জিয়ার ছবি সম্বলিত প্লাকার্ড আর ফেষ্টুন নিয়ে এই মিছিলে অংশ নেয়।
এসময় তারেক জিয়া আসছে বাংলাদেশ হাসছে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয় শার্শা বাজার। আনন্দ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শার্শার বাজার প্রদক্ষিণ করে ফের উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খয়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল মিন্টু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন- আগামী ২৫ তারিখ প্রিয় নেতা তারেক রহমানকে বরন করতে আমরা শার্শা থেকে কয়েক হাজার নেতাকর্মী আগামীকাল বুধবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd