• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

মহান বিজয় দিবস উপলক্ষে যশোরে বিএনপির উদ্যোগে মেডিকেল ক্যাম্প

Reporter Name / ২১১ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :

মহান বিজয় দিবস উপলক্ষে যশোরে বিএনপির উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলার হৈবতপুর আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এসময় তিনি বলেন, বিএনপি মানব কল্যানে কাজ করার ব্রত নিয়ে রাজনীতি করে। বার বার শহীদের রক্তে সিঞ্চিত এ দেশ সকলকে নিয়ে গড়তে হবে। যেখানে সকল নাগরিকের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ ন্যায় বিচার নিশ্চিত হবে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি মানবিক রাষ্ট্র গঠনে কাজ করবে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও সদর উপজেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্পে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ড্যাব যশোর জেলা শাখার নেতা ফারুক এহতেশাম পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ মেডিকেল ক্যাম্পে মেডিসিন, বক্ষব্যাধী, কার্ডিওলজি , শিশু, গাইনী, অর্থোপেডিক্সসহ ১০টি বিষয়ে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়েছেন ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। এখানে চিকিৎসা সেবা গ্রহণকারীরা আগামী তিন মাস পর্যন্ত চিকিৎসা পত্র দেখিয়ে ক্যাম্পে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে গিয়েও বিনামূল্যে সেবা নিতে পারবেন। কোন রোগীর যদি অপারেশনের প্রয়োজন হয় তাদেরকে বিনামূল্যে অপারেশনও করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd