• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রুহুল, সম্পাদক সাদী

Reporter Name / ২০৮ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)-এর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দ্য এশিয়ান এজ-এর প্রতিনিধি শেখ সাদী ভূঁইয়া।
রোববার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের কক্ষে অনুষ্ঠিত এ নির্বাচনে সাতটি পদের বিপরীতে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে বিকাল সাড়ে তিনটায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। তারা নির্বাচন প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত-এর প্রতিনিধি মোস্তফা গালিব। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি তানভীর খন্দকার, কোষাধ্যক্ষ পদে দ্য ডেইলি সানশাইন-এর মোঃ রকিবুল হাসান তারেক, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠ-এর মোঃ ইমরান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রিপোর্ট একাত্তর-এর রোকাইয়া।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান। কমিশনার ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টরের প্রতিনিধি ড. মো. হামিদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। ১৫ থেকে ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমা এবং ২০ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd