• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল আটক

Reporter Name / ২০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :

যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার গভীর রাতে যশোর শহরের রায়পাড়া এলাকার তাঁর শ্বশুরবাড়ি থেকে  আটক করা হয়।

আকুল হোসেন বেনাপোল উপজেলার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,আটক আকুল হোসেনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে,আওয়ামী লীগ সরকারের সময়ে আকুল হোসেন এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। তিনি বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।

এর আগে ২০২১ সালের ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের তিনটি দল মিরপুর,দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আকুল হোসেনসহ পাঁচজনকে আটক করে। ওই সময় তাঁর সঙ্গে আটক অন্য চারজন হলেন ইলিয়াস হোসেন, আব্দুল আজিম, ফারুক হোসেন ও ফজলুর রহমান। তাঁরা সবাই বেনাপোল ও শার্শা উপজেলার বাসিন্দা।

সেই অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে আটটি বিদেশি পিস্তল,১৬টি ম্যাগাজিন, আটটি গুলি এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

আকুল হোসেনের বিরুদ্ধে বর্তমান ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়েছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী‌।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd