• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

বিএনপিই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে : অনিন্দ্য ইসলাম অমিত

Reporter Name / ২০৩ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :

বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে বিএনপিই একমাত্র সক্ষম দল। রোববার যশোর নগর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে বিডি হলে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র থাকলে নিরাপত্তা, ভোটাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ভীতি, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার পাশাপাশি কৃষকের ন্যায্য মূল্য, শ্রমিকের ন্যায্য মজুরি ও বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, কৃষক কার্ড ও নারীদের জন্য ফ্যামেলি কার্ড চালুর মাধ্যমে আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালসহ অন্যান্য নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd