• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শার নাভারণে দোয়া মাহফিল শার্শা উপজেলা বিএনপির

Reporter Name / ১৭৬ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে যশোরের শার্শা উপজেলা বিএনপি। আজ বুধবার (১০ ডিসেম্বর) বাদ আসর নাভরণ সাতক্ষীরা মোড়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এতে সভাপতিত্ব করেন শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী। সঞ্চালনা করেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিউদ্দিন।
সভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ,বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা। আজ খালেদা জিয়া সংকটাপন্ন। আমরা মহান আল্লাহর দরবারে তার সুস্থতা কামনা করি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আব্দুল মজিদ,সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম,কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম,উলাশি ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন,শার্শা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, ডিহি ইউনিয়ন বিএনপি সভাপতি ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর জব্বার, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, শার্শা উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, তথ্য বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, দিঘীরপাড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বড়আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, গাজীপুর রোড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক জামাল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ বিএনপির নেতা-কর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণীপেশার প্রায় পাঁচ হাজার সাধারণ নেতাকর্মী পথচারীরা উপস্থিত ছিলেন।
যে যেভাবে পেরেছেন এসে মোনাজাতে অংশগ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd