• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর বেজপাড়ায় হিন্দু মৃত দম্পতির ওয়ারিশহীন জমি দখল

Reporter Name / ২২৭ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
যশোরের বেজপাড়া রেল রোড ফুড গোডাউনের দক্ষিণ পাশে হিন্দু মৃত দম্পতি অনিতা রানী মন্ডল ও ফটিক চন্দ্র মন্ডলের ওয়ারিশহীন জমি জাল কাগজপত্র তৈরি করে তিন দফায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। দম্পতির কোনো সন্তান বা ওয়ারিশ না থাকা সত্ত্বেও দালালচক্র মৃত মালিককে ‘জীবিত’ দেখিয়ে ভুয়া এনআইডি ,জাল ওয়ারিশ ও জাল দলিল তৈরি করে জমি দখল ও লেনদেন সম্পন্ন করে।
স্থানীয়রা বলেন, এ ঘটনায় কিছু অসাধু পৌর কর্মচারী, ভূমি অফিসের কর্মকর্তা ও পুলিশের যোগসাজশ রয়েছে। দালালচক্রের সদস্য হিসেবে ভবো, রাব্বি ইসলাম শুভ, দলিল প্রস্তুতকারী শামীম বিশ্বাস, দালাল পলাশ এবং বর্তমানে নড়াইলে কর্মরত এসআই টমাসের নাম উঠে এসেছে।
জমিটি তিন দফায় বিক্রি হয়—২৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে অরবিন্দু কুমার পালের কাছে, আগস্ট ২০২৪-এ পুনরায় এবং সর্বশেষ ১৩ নভেম্বর ২০২৫ তারিখে শংকরপুরের রোহানের কাছে। জমির পাশে চলাচলের পুরনো রাস্তা দখলের অভিযোগও রয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা চার দফা দাবি তুলেছেন সব ভুয়া দলিল বাতিল, জড়িতদের বিরুদ্ধে মামলা, জমির রাষ্ট্রীয় সুরক্ষা এবং দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd