• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

ঢাকায় প্রথমবার মঞ্চায়িত হচ্ছে শব্দ থিয়েটারের ‘শয়তান’

Reporter Name / ২১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
কাহলিল জিবরানের ‘স্যাটান’ গল্প অবলম্বনে নির্মিত শব্দ থিয়েটারের জনপ্রিয় নাটক ‘শয়তান’ আগামী ৬ ডিসেম্বর শনিবার ঢাকা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে প্রথমবারের মতো মঞ্চায়িত হতে যাচ্ছে। এর আগে দেশের বিভিন্ন জেলায় মোট ৭ বার সফলভাবে প্রদর্শিত হয়েছে নাটকটি।
নাট্যকার ও নির্দেশক মাস্উদ জামান মানবচেতনা, পাপ–পুণ্য, নৈতিকতা ও আত্মদ্বন্দ্বের দার্শনিক প্রশ্নকে কেন্দ্র করে নাটকটির মঞ্চরূপ নির্মাণ করেছেন। শব্দ থিয়েটার জানায়, ‘শয়তান’ দর্শকদের শুধু বিনোদন নয়, চিন্তার গভীরে নিয়ে যাবে।
নাটকের টিকিট মূল্য রাখা হয়েছে ১০০ টাকা ও ২০০ টাকা। টিকিট পাওয়া যাবে শো–এর দিন জাতীয় নাট্যশালার কাউন্টার এবং অনলাইনে।
ঢাকায় প্রথম প্রদর্শনী উপলক্ষে আজ বৃহস্পতিবার যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাস্উদ জামান, প্রচার সম্পাদক পিয়াশ মন্ডল, দপ্তর সম্পাদক তানভীর হাসান ও অভিনেতা বনিফেস। তারা জানান, দর্শকদের আগ্রহ ও প্রশংসাই রাজধানীতে আয়োজনের মূল অনুপ্রেরণা। শব্দ থিয়েটার আগামী ৬ ডিসেম্বরের প্রদর্শনীতে সবার উপস্থিতি কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd