• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ‘পুষ্টি কথা’ কর্মসূচির যাত্রা শুরু

Reporter Name / ২৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
নিরাপদ দুধ উৎপাদন ও গ্রহণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে ‘পুষ্টি কথা’ কর্মসূচির উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কেশবপুরের ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৬০০ শিক্ষার্থী, স্থানীয় নারী-পুরুষ, দুগ্ধ খামারি ও বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণে কর্মসূচির সূচনা হয়।
বক্তারা বলেন, নিরাপদ দুধ পেতে উৎপাদন পর্যায় থেকেই সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনা জরুরি। স্বাস্থ্যসম্মত খামার পরিচালনা, গরুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দোহনের পর সঠিক সংরক্ষণ ও সংগ্রহ কেন্দ্রে মান পরীক্ষা এসবই দুধের গুণগত মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ড. গোলাম হায়দার, কেশবপুর ইউএনও রেকসোনা খাতুন, আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি, প্রাণ ডেইরির সিওও মাকসুদুর রহমান, এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কর্মকর্তা মুজিবল হক।
কর্মসূচিটি পরিচালিত হচ্ছে গ্রিন ডেইরি প্রকল্পের উদ্যোগে, যা ড্যানিডা গ্রিন বিজনেস পার্টনারশিপের সহায়তায় বাস্তবায়িত। প্রকল্পটির লক্ষ্য—দুগ্ধ খাতকে নিরাপদ, টেকসই ও বাণিজ্যিকভাবে শক্তিশালী করা, ১০ হাজার খামারির আয় বৃদ্ধি, পরিবেশবান্ধব খামার পদ্ধতি প্রচলন ও গ্রিনহাউস গ্যাস ৩০ শতাংশ হ্রাস।
‘পুষ্টি কথা’ আয়োজনে শিশু-বান্ধব সেশন ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিরাপদ দুধ সংরক্ষণ, জীবাণুমুক্ত রাখার উপায় এবং পুষ্টি বিষয়ে জ্ঞান অর্জন করেন। এতে খামার থেকে ভোক্তা পর্যন্ত দুধের মান বজায় রাখার নানা পরামর্শ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd