• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া মাহফিল

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের শহীদ গোলাম মাজেদ অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন,“বেগম খালেদা জিয়া শুধু দলের নেতা নন,তিনি বাংলাদেশের অভিভাবক এবং জাতির ঐক্যের প্রতীক। অভিভাবকের অনুপস্থিতিতে একটি পরিবার যেমন সংকটে পড়ে,তেমনি সমগ্র বাংলাদেশ আজ উদ্বেগ-উৎকণ্ঠায় তার সুস্থতা কামনা করছে।”
দোয়া মাহফিলে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু,লেখক ও গবেষক বেনজিন খান, সাংবাদিক নুর ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা আইনজীবী সমিতির সাধারণ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd