• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

ভারতে পাচারের শিকার ৩০ কিশোর-কিশোরীর দেশে ফেরা

Reporter Name / ২০৬ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :

ভারতে পাচারের শিকার হওয়া ৩০ কিশোর-কিশোরী দীর্ঘ ভোগান্তির পর বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় স্বদেশে ফিরেছে। পশ্চিমবঙ্গের হরিদাস সীমান্ত হয়ে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

তথ্য অনুযায়ী, বিভিন্ন সময় দালালদের প্রলোভনে পড়ে এসব কিশোর-কিশোরী অবৈধ পথে ভারতে যায়। সেখানে আটক হওয়ার পর আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়। পরবর্তীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এনজিও তাদের আদালতের মাধ্যমে মুক্ত করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে রাখে। দুই দেশের সরকারের অনুমোদিত ট্রাভেল পারমিট ও এনজিও সংস্থার যৌথ উদ্যোগে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি এস. এম. সাখাওয়াত হোসেন জানান, দেশে ফেরার পর কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেরত আসা কিশোর-কিশোরীরা হলেন আলাল মন্ডল, রমযন শেখ, ইউসুফ শেখ, রাজু শেখ, রমযান গাজী, মলাই মন্ডল, সুদিবত, নিজাম উদ্দিন, ইয়াসিন, সোহেল সরদার, আরমান মোল্লা, তামিম গাইন, রিফাত হাসান, আব্দুল্লা শেখ, কারিমুল খান, সায়ুম মল্লিক, আনোয়ার হোসেন, স্বপ্না মন্ডল, শাহিন রেজা, অহনা শেখ, রুবি সরদার, মিম খাতুন, শারমিন আলী, টুস্পা পারভিন, সাভা খান, রাবেয়া খাতুন, ঝর্না খাতুন, রুনা খাতুন, শামছুর নাহার ও রাজিব ইসলাম—যারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

রাইট যশোরের প্রোগ্রাম অফিসার তৌফিকজ্জামান জানান, পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাইলে মানবাধিকার সংগঠনগুলো তাদের সহায়তা করবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd