• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যবিপ্রবি শিক্ষার্থী প্রণব কুন্ডুর মৃত্যুতে উপাচার্যের শোক

Reporter Name / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ (পূর্বে এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি—এপিপিটি) স্নাতক ২০১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রণব কুন্ডুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
গত সোমবার রাত আনুমানিক তিনটার দিকে ডেঙ্গু ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে প্রণব কুন্ডুর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কয়েকদিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। তাঁর মৃত্যুতে সহপাঠী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রণব কুন্ডুর গ্রামের বাড়ি নড়াইল সদর উপজেলার মুশুরিয়া গ্রামে। পিতার নাম প্রফুল্ল কুন্ডু।
এক শোকবার্তায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, “মেধাবী শিক্ষার্থী প্রণব কুন্ডুর অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারাল এবং তাঁর পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়।” তিনি প্রণবের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ শিক্ষক-সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি প্রণব অসুস্থ হওয়ার পর যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য।
এদিকে প্রণব কুন্ডুর মৃত্যুতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, সাংবাদিক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd