• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে মাদকের মামলায় এক‌জনকে যাবজ্জীবন

Reporter Name / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :

 মাদক মামলার রায়ে যশোরে আতিয়ার রহমান নামে এক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার এ রায়ের আদেশ আদেশ দেন। করেন।সাজাপ্রাপ্ত আতিয়ার রহমান শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত কাশেম ঢালীর ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২০১৫ সালের ২৯ অক্টোবর বিকেলে ডিবি পুলিশের একটি এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে একটি টিম আতিয়ারের বাড়িতে তল্লাশি চালিয়ে বাজারের ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
ঘটনার পর এসআই মুরাদ হোসেন বাদী হয়ে আতিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে এসআই তোফায়েল আহমেদ ২০১৫ সালের ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
মঙ্গলবার মামলার রায় ঘোষণার সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আতিয়ার রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আতিয়ার উপস্থিত অবস্থায় রায় ঘোষণা শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd