• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে নাশকতার অভিযোগে আ.লীগ, সৈনিক লীগ ও যুবলীগের তিন নেতা কারাগারে

Reporter Name / ২০০ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :
যশোরে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনের মামলায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে পৃথক অভিযানে তারা আটক হন। শনিবার আদালতে সোপর্দ করলে বিচারক তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক ব্যক্তিরা হলেন দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আনোয়ার, বঙ্গবন্ধু সৈনিক লীগের যশোর জেলা শাখার সহসভাপতি আব্দুর রউফ এবং জেল রোড এলাকার যুবলীগ কর্মী রিমন হোসেন।
পুলিশ জানায়, এড়েন্দা গ্রাম থেকে আক্তারুজ্জামান আনোয়ারকে গ্রেপ্তার করে উপশহরে বাস পোড়ানোর মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। একই রাতে পুলেরহাট কৃষ্ণবাটি এলাকা থেকে আটক করা হয় আব্দুর রউফকে; ২০১৮ সালের জাতীয় নির্বাচনে একটি ভোটকেন্দ্রে বোমা হামলা ও নাশকতার মামলায় তাকে আদালতে পাঠানো হয়।
এ ছাড়া জেল রোড এলাকা থেকে যুবলীগ কর্মী রিমন হোসেনকে আটক করে উপশহরে গাড়ি পোড়ানোর মামলায় আদালতে সোপর্দ করা হয়। তিনজনকেই আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd