• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে জাগপার বিক্ষোভ সমাবেশে নিজামদ্দিন অমিতের বক্তব্য

Reporter Name / ২৭২ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ:
ভারতের পরিকল্পনায় ও শেখ হাসিনার নির্দেশে ঘোষিত লকডাউন কর্মসূচি বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি করে জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপার প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক মো. নিজামদ্দিন অমিত বলেছেন, “দিল্লির লকডাউন ঢাকায় দাফন হয়েছে।”
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় জাগপার ৭ দফা বাস্তবায়নের দাবিতে যশোরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অমিত বলেন, আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত রায়ের মাধ্যমে দেশের জনগণ ন্যায়বিচার পাবে বলে তারা আশা করেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে পুরাতন বা নতুন কোনো ফ্যাসিবাদ যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য গণতন্ত্রকামীদের লড়াই অব্যাহত থাকবে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিয়ে “প্রহসনের নির্বাচন” আয়োজনের চেষ্টা চলছে। তিনি বলেন, আওয়ামী লীগ–জাতীয় পার্টি–১৪ দলের ‘অপরাজনীতি’ জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনের আগে “দলীকরণমুক্ত প্রশাসন” প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোটের দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি দড়াটানা ভৈরব চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চিত্রা মোড়ে এসে শেষ হয়।
সমাবেশ ও মিছিলে আরও উপস্থিত ছিলেন—জাগপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা অর্থ সম্পাদক আফসানা ইয়াসমিন অনুরুপা, জেলা নেতা বজলু হাত্তলাদার, সহ–সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হোসেন, প্রচার সম্পাদক শাহাজান মল্লিক, দপ্তর সম্পাদক ডা. রবি উল ইসলাম, সহ–সাংগঠনিক সম্পাদক কাজী জাবেদ, সহ–প্রচার সম্পাদক সৈয়দ মঞ্জুর হাসান রাব্বু, জাগপা নেতা মঞ্জুর রহমান, সৌরভ বিশ্বাস, মোজাফফর, সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুর কাদের, মিলন হোসেন, ইমামুল ইমাম, আনছারুল হক, ফয়সাল হোসেন, শেখ রিফাত হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd