• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে যশোরে সংবাদ সম্মেলন

Reporter Name / ২০০ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া ব্যক্তিত্ব মহাতাব নাসির পলাশ।

সংবাদ সম্মেলনে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সাধারণ সম্পাদক রাজিদুর রহমান সাগর, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুলসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি টুর্নামেন্ট চলাকালীন মাঠে ও মাঠের বাইরে শৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ “অপরাধ ও শান্তি” বিধি প্রকাশ করে। বিধিমালা অনুযায়ী, লাল কার্ড প্রাপ্ত খেলোয়াড় পরবর্তী খেলায় অংশ নিতে পারবেন না, আর দুইবার হলুদ কার্ড প্রাপ্ত খেলোয়াড়কেও এক ম্যাচ বিরত থাকতে হবে। রেফারির সঙ্গে বিতর্ক, গালিগালাজ বা অসদাচরণের ঘটনায় লাল কার্ড দেখানো হলে খেলোয়াড় মাঠ থেকে বহিষ্কৃত হবেন এবং নিয়ম শৃঙ্খলা উপ-কমিটি পরবর্তী ব্যবস্থা নেবে।

দৈহিক আক্রমণ বা সহিংসতার ক্ষেত্রে খেলোয়াড় অন্তত দুই ম্যাচের জন্য নিষিদ্ধ থাকবেন। রেফারিকে আঘাত করলে বা লাঞ্চিত করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে পুরো টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হবে। কোনো দল খেলা অস্বীকার করলে বা মাঠে অচলাবস্থা সৃষ্টি করলে, সেই দল টুর্নামেন্ট থেকে বাদ যাবে। পাশাপাশি, দলীয় কর্মকর্তা বা সমর্থক খেলার ফলাফল প্রভাবিত করতে চাইলে আর্থিক জরিমানা বা বহিষ্কারের শাস্তি দেওয়া হবে।

রেফারি নিয়োগের ক্ষেত্রে টুর্নামেন্টের রেফারি এলোকেশন কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়। খেলা শেষে আপত্তি জানাতে চাইলে এক ঘণ্টার মধ্যে পাঁচ হাজার টাকা জমা দিয়ে লিখিত অভিযোগ দাখিল করতে হবে।

টুর্নামেন্টটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও স্থানীয় কমিটির বাইলজ অনুযায়ী পরিচালিত হবে। লটারির মাধ্যমে ১৫টি দল দুই গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে। এরপর অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।

আয়োজক কমিটি জানিয়েছে,শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে এসব বিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। জানা গেছে, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তাবিদ আউয়াল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd