আহবান নিউজ:
যশোর শহরে যুবলীগ ঝটিকা মিছিল মঙ্গলবার সকালে যশোর জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টিতে যেয়ে শেষ হয়।
এসময় তারা ‘শেখ হাসিনা আসবে- বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই- রাজপথ ছাড়ি নাই’ অবৈধ সরকার মানিনা মানবোনা, শেখ হাসিনার সরকার বারবার দরকার স্লোগানের পাশাপাশি নানা স্লোগান দেয়।
৫ মিনিটের ব্যবধানে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার হাজী সুমনের উদ্যোগে এ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। হাজী সুমন নিজেই তার ফেসবুকে এ মিছিলের ভিডিও শেয়ার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ৩০ থেকে ৩৫ জন কিশোর-যুবক অংশ নেয়। মিছিলকারীদের অধিকাংশই মুখে মাস্ক ছিল। অনেকেই ছিলেন হেলমেট পরিহিত।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, ‘সরকারবিরোধী মিছিলের ব্যাপারে কিছু জানা নেই’। তবে কারা কখন মিছিল করল এ বিষয়ে খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি।