• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে প্রয়াত হলেন প্রবীণ রাজনীতিক পীযুষ কান্তি ভট্টাচার্য্য

Reporter Name / ২০১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ:
যশোরের প্রবীণ রাজনীতিক, সমাজসেবক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ পীযুষ কান্তি ভট্টাচার্য্য (৯২) পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি যশোর শহরের বেজপাড়ায় নিজ ভাড়া বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে পীযুষ কান্তি ভট্টাচার্য্য ছিলেন সততা, আদর্শ ও ত্যাগের প্রতীক। স্বাধীনতা-উত্তর সময়ে যশোরের উন্নয়ন কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। মণিরামপুরে হাসপাতাল স্থাপন, বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ, টেলিফোন এক্সচেঞ্জ চালুএসব উদ্যোগে তাঁর প্রত্যক্ষ অবদান ছিল। ব্যক্তিজীবনে তিনি সর্বদা সাধারণ জীবনযাপন করতেন এবং কখনো রাজনৈতিক সুবিধাবাদের পথে হাঁটেননি।
পরিবার সূত্রে জানা গেছে, জীবনের শেষ সময়টুকু তিনি যশোরের বেজপাড়ার একটি ভাড়া বাসায় স্ত্রী মনিকা ভট্টাচার্য্যকে নিয়ে কাটিয়েছেন। চার সন্তানদের কেউই রাজনীতিতে আসেননি। বড় ছেলে বাবলু ভট্টাচার্য্য চলচ্চিত্র শিল্পে কর্মরত, বড় মেয়ে তপতী পরিচিত আবৃত্তিশিল্পী ও বর্তমানে কলকাতায়, ছোট ছেলে পার্থ সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত, আর ছোট মেয়ে তাপসী থাকেন সুইডেনে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে স্মরণ করছেন “সততা যার প্রাপ্তি, আদর্শ যার পরিচয়”এই বাক্যে।
পীযুষ কান্তি ভট্টাচার্য্য শুধু একজন রাজনীতিকই ছিলেন না; ছিলেন নীতি, আদর্শ ও দেশপ্রেমের জীবন্ত উদাহরণ। তাঁর মৃত্যুতে যশোরের রাজনীতি এক আদর্শবান নেতাকে হারালো যাঁর মতো মানুষ রাজনীতিতে আজ বিরল।
জাতীয় রাজনীতির ইতিহাসে তাঁর নাম লেখা থাকবে সততা ও নীতির আলো ছড়িয়ে দেওয়া এক নির্ভীক নেতারূপে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে যশোর আদালত চত্বরে আইনজীবী সমিতির উদ্যোগে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে যশোরের স্থানীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd