• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে পুলিশের অভিযানে চিহ্নিত তিন উড়ন্ত ছিনতাইকারী আটক

Reporter Name / ১৬৮ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :
যশোরের পুলিশের অভিযানে উড়ন্ত তিন চিহ্নিত ‌ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত মোবাইল ফোন ও একটি ফোর-ভি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, বিরামপুর পশ্চিমপাড়ার জাহিদ খানের ছেলে আকাশ খান, বিরামপুর হাফেজপাড়ার রফিকুল জিসান খান এবং বিরামপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে আমিনুর রহমান।শনিবার রাত ও রোববার দুপুরে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
 থানার এসআই আল মামুন জানান,গত ২২ অক্টোবর রাত আটটার পর যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের দেবদাস কাজ শেষে বাইসাইকেলে শহর থেকে বাড়ি ফিরছিলেন। সে সময় তিনি মোবাইলে কথা বলছিলেন। ঠিক তখন কাঠালতলা ঢাকা রোডে পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা ওই তিনজন তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়। পরে কোতোয়ালি থানার এস আই দেবাশীষ দাস থানায় একটি জিডি করেন। ওই জিডির সূত্র ধরে শনিবার রাতে প্রথমে আকাশ খানকে আটক করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত অ্যাপাচি ফোর-ভি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এরপর রোববার দুপুরে আকাশের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী অপর দুই আসামিকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। রোববার দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী দেবাশীষ দাস মামলা করেন। মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd